CGMMA (Claassic Gold Model Multi Association) এর পক্ষ থেকে পঞ্চায়েত এলাকা ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি মডেল মাল্টি সার্ভিস ইউনিটের মাধ্যমে, সামাজিক ও জনকল্যাণমূলক পরিষেবা প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উক্ত উদ্যোগের অংশ হিসেবে, CGMMA এর ট্রেনিংরত সদস্য, অভিজ্ঞ প্রশিক্ষক কর্মী এবং সংশ্লিষ্ট ডাক্তারদের সহযোগিতায় পঞ্চায়েত এলাকায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।

উল্লেখ্য, এই ফ্রি মেডিকেল ক্যাম্প সংশ্লিষ্ট পঞ্চায়েতের মাননীয় সদস্যবৃন্দ ও কর্তৃপক্ষের পূর্বানুমতি ও সহযোগিতার ভিত্তিতে পরিচালিত হবে।

ক্যাম্পের সকল কার্যক্রম CGMMA এর অফিসিয়াল পরিকল্পনা, অভ্যন্তরীণ নিয়মাবলি এবং CGMMA এর প্রযোজ্য নির্দেশিকা অনুযায়ী সম্পূর্ণ আইনসম্মতভাবে পরিচালিত হবে।

 

 

  • ডাক্তারের তালিকা CGMMA অফিসিয়াল রেকর্ডে সংরক্ষিত রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে অফিসিয়ালি প্রকাশ করা হবে।